ঢাকা-১৭ আসন

তারেক রহমানের পক্ষে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ'র গণসংযোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে রাজধানীর শাজাহানপুর, বাঁশতলা ও গুলশান ডেভেলপমেন্ট জোনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে সামাজিক সংগঠন গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ।

সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ'র সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এ সময় সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা ভোটারদের মাঝে তুলে ধরেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্থানীয় ভোটারদের মাঝে কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণ আজ ঐক্যবদ্ধ। ঢাকা-১৭ আসনের মানুষ তারেক রহমানের পক্ষে রায় দিতে প্রস্তুত।

কর্মসূচিতে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ'র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রচার-প্রচারণা অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশরাফুল আলম হান্নান, মো. মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, সুব্রত পাল, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো. মাহাবুব আলম, মো. আলাউদ্দিন, কমর উদ্দিন, রোজিনা বেগম, রতনা বেগম, আব্দুল আলিম, মো. আ. কাদের, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলামসহ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত