ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ছাড়া) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।’
