বিডা চেয়ারম্যান

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তি হচ্ছে না

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। শ্রমিকদের আন্দোলন চলার মধ্যে তিনি জানিয়েছেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না। নির্বাচনের পরে রাজনৈতিক সরকারের সময়ে তা হতে পারে।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক। তিনি বলেন, ‘কনটেইনার ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির খসড়া বিনিময় করেছে অন্তর্বর্তী সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত