মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাজারে আগুন লেগে ৩টি দোকানঘর পুড়ে গেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ওই বাজারের একটি মুদি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে বাজারের শাহ আলম শেখের মুদি দোকান, সন্দীপ ঘোষের মিষ্টির দোকান ও কামাল সরদারের মুদি দোকান ভস্মীভূত হয়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত