১০ থেকে ১৪ ফেব্রুয়ারি সভা ও মিছিলে নিষেধাজ্ঞা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না। এ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত