বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৫১ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৫১ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির কর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন।

অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থীর পক্ষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর -১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান মাহমুদ বান্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত