ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামীকাল বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন।
জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।
এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।
তারেক রহমান ভোট দেবেন যে কেন্দ্রে
কানাডায় স্কুলে গোলাগুলি, নিহত ১০