জামায়াত আমিরের সঙ্গে জাপানের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

বৈঠকে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয় । এছাড়া ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও  জামায়াত আমীরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত