নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন।  এর মধ্যে নারী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। অন্যদিকে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। 

তবে এবারই প্রথম বড় পরিসরে তৃতীয় লিঙ্গ বা হিজড়ারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ইসির তথ্যমতে, এবার ১ হাজার ২৩২ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩০০ আসনে মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এদিকে কমিশন জানিয়েছে, নারী ভোটারদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নারী বুথগুলোতে পর্যাপ্ত নারী পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।

এবার নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া সারা দেশে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত