প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের কেন্দ্রে ভোট দেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন।

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার কেন্দ্রে ভোট দেবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন।

তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবার ভোটকেন্দ্রে যেতে পারছেন না। তিনি চট্টগ্রামের ভোটার। এ বিষয়ে তিনি বলেন, জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত