সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, হাতের মধ্যমা ও অনামিকা এই দুই আঙুলের আকারের সঙ্গে যোগ রয়েছে মস্তিষ্কের বিবর্তনের। গবেষণায় দেখা গেছে, জন্মের আগেই অর্থাৎ ভ্রƒণাবস্থায় হরমোনগুলো একটি আশ্চর্যজনক ভূমিকা পালন করতে পারে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের গবেষকরা এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। গবেষণার ফলাফলে ছেলেদের মধ্যে একটি স্পষ্ট প্যাটার্ন দেখা গিয়েছে। জন্মের আগে ইস্ট্রোজেনের মাত্রার দিকটি পরিষ্কার বোঝা যায়। গবেষকরা জানিয়েছেন, ইস্ট্রোজেন মানুষের মস্তিষ্কের বিকাশে ইতিবাচক ভূমিকা পালন করে। এদিকে, পুরুষদের মধ্যে উচ্চতর অনুপাতের মান হৃদরোগের সমস্যা, কমসংখ্যক শুক্রাণু এবং সিজোফ্রেনিয়ার সঙ্গে জড়িত। পুরনো গবেষণা থেকে দেখা যাচ্ছে আঙুলের দৈর্ঘ্যরে সঙ্গে অ্যালকোহল পান, কভিড সংক্রমণ ও ফুটবল খেলোয়াড়দের দেহে অক্সিজেন ব্যবহারের সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে এই গবেষণাগুলো থেকে প্রমাণিত হয়, কীভাবে মানবদেহের প্রাথমিক বিকাশের সময় যে প্রভাব ফেলে, তা কতটা শক্তিশালী।
×
