সেন্ট্রাল উইমেনস কলেজ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম

রাজধানীর সেন্ট্রাল উইমেনস কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের দীর্ঘ লাইনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রটিতে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সেন্ট্রাল উইমেনস কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭৪ এবং নারী ভোটার ৩ হাজার ১২৯ জন।

ভোটারদের উপস্থিতি বেশি থাকায় কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ১৭ বছর পরে জীবনের প্রথম ভোট দিতে পার খুশি সাজ্জাদুল ইসলাম।

তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। অনেক খুশি লাগছে। নতুন ভোটার কিনা জানতে চাইলে তিনি বলেন, ভোটার হয়েছি ১৫ বছর আগে কিন্তু এর আগে ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। 

তিনি বলেন, ভোটের পরিস্থিতি ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। আশা করা যায় এভাবে থাকলে ভোট সুষ্ঠু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত