খাগড়াছড়িতে মুসলিম লীগ প্রার্থীর নির্বাচন বয়কট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ভোটের আগের রাতে ‘নির্বাচন বয়কটের’ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি। 

এসময় তিনি বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ছিলেন। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করলেও তা পূরণ করা হয়নি।

তিনি আরও বলেন, জেলার ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এজন্য আমি হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত