দৈনন্দিন কেনাকাটার প্রয়োজনেই রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে ছুটতে হয়। কিন্তু গন্তব্যে গিয়ে যদি দেখা যায় দোকান বা মার্কেট বন্ধ, তাহলে সময় ও শ্রম—দুটোই ব্যর্থ হয়। অযথা ভোগান্তি এড়াতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার যেসব এলাকায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে, সেগুলোর তথ্য আগে থেকেই জেনে নেওয়া জরুরি।
রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকায় রবিবার দোকানপাট বন্ধ থাকবে।
এ ছাড়া কয়েকটি পরিচিত মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্রও এদিন কার্যক্রম বন্ধ রাখবে। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
প্রয়োজনীয় কেনাকাটা বা সেবা নিতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি নিশ্চিত হলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থী আমিনুলের