হাতিয়া

বিএনপি সমর্থকের দোকানে আগুন, কোটি টাকার ক্ষতির দাবি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

নোয়াখালীর হাতিয়ায় কালাম সর্দার নামে এক  ধাণের শীষের সমর্থকের দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছেও বলে খবর পাওয়া গেছে। আগুনে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আফাজিয়া বাজারের দক্ষিণে মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ৩টায় আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর পাঠালে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই সাত দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম সর্দার জানান, আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে হাতিয়া-৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত