বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় দায়ের মামলায় এজাহার নামীয় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চরবাগডাঙ্গার ফাটাপাড়ার ইউসুফ (৪৫) ও গোঠাপাড়ার  শাকিল (৩৭)। এরআগে বিষ্ফোরণে আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাটাপাড়ার বজলুর রহমান (২০), মিনহাজ (২২) ও রানীহাটি উপরধুমি গ্রামের শুভ (২০) কে গ্রেপ্তার দেখানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিষ্ফোরক আইনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নির্বাচনের পর এলাকায় আধিপত্যবিস্তারের জন্য বিবদমান পক্ষ ককটেল বোমা তৈরী করার সময় হটাৎ বিষ্ফোরণে দুই কিশোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়ার জিহাদ (১৭) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ধামারমোড়ের আলামিন (১৭) নিহত হয়। পুলিশ সুত্র জানায়, নিহত দু’ কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত