ফেনীর সোনাগাজীর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ সত্যতা নিশ্চিত করেছে জেলা যুবদল জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সস্পাদক নুরুল ইসলাম নয়ন সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার সকালে অভিযুক্ত যুবদল নেতা প্রবীরের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাকের মালামাল উদ্ধার করে চট্টগ্রাম মহানগর ইপিজেড থানার পুলিশ। এঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলে তাকে বহিষ্কার করা হয়।
এদিকে সংবাদ সম্মেলনে বহিষ্কৃত যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে বাড়িতে বসবাস করি না।বাড়ির পাশে জমিতে যদি চুরির মালামাল পাওয়া সেটি দায় আমাকে কেন নিতে হবে।
দলীয় প্রতিপক্ষের প্ররোচনায় আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে ফেসবুকের বিকৃত তথ্যে আমাকে বহিষ্কার করা হয়েছে।আমি জুলুমের শিকার হয়েছি।
এসময় প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে আমার বহিষ্কারাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার।তিনি বলেন কেন্দ্রীয় কমিটি কেন বহিস্কার করেছে সেটি আমাদের জানা নেই।
