গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোগাড়ির ধাক্কায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ ছেড়ে আসা ঘোড়াঘাটগামী একটি কার্গোগাড়ি ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না এনসিপির ৬ এমপি