জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. তাহের মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (হেলথ চেকআপ) জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসার পাশাপাশি সেখানে অবস্থানকালে তিনি স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সৌজন্য ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর ঠিক পরেই গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।
সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ডা. তাহের দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সুস্থতা ও সফলভাবে সফর সম্পন্ন করার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে: অর্থমন্ত্রী