প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, ‘আতিকুর রহমান রুমনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এদিকে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত