বায়রার সাবেক সভাপতি বাশারের ইন্তেকাল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

বায়রার সাবেক প্রেসিডেন্ট মো. আবুল বাশার (৬৯) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল বাশার তিন মেয়াদে ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) প্রেসিডেন্ট এবং নিজ ব্যবসা প্রতিষ্ঠান সরকার রিক্রুটিং এজেন্সি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গতকাল বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদ এবং বাদ এশা ফেনীর নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। মো. আবুল বাশারের মৃত্যুতে বায়রার সব সদস্য ও কর্মকর্তা/কর্মচারী গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত