ভারতের একটি ‘ভুল মানচিত্র’ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের নজরে আসে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। সেটিকেই ঘিরে শুরু হয় বিতর্ক।
নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তোলা হয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হয়ে কিভাবে তিনি এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন।
তবে সমালোচনার পাশাপাশি সমর্থনের কণ্ঠও শোনা গেছে। অনেকে মনে করছেন, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার দায়িত্ব নয় এবং বিষয়টি হয়তো তার নজরেই আসেনি।
হামলা না সমঝোতা, কোন পথে যুক্তরাষ্ট্র ও ইরান
চাঁদাবাজি ও অপরাধ সংক্রান্ত তথ্যের জন্য ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ