এক সময় বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা অভিনেত্রী ছিলেন তিনি। যদিও মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশ মার্কিন মুলুকেই বসবাস তার। অভিনয় জীবনের শিখরে থাকাকালীন বলিউড ছেড়ে হলিউডে কাজ শুরু করেন দেশি গার্লখ্যাত এই ভারতীয় অভিনেত্রী। এখন তিনি গ্লোবাল আইকন।
একের পর এক মার্কিন সিরিজে অভিনয় করা দেশি গার্ল-খ্যাত এই অভিনেত্রী এবার যুক্ত হলেন রোলেক্স-এর সঙ্গে। বিশ্বজুড়ে সমাদৃত এই কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। রোলেক্সের এই স্বীকৃতি প্রিয়াঙ্কার আন্তর্জাতিক মর্যাদা ও অর্জনেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকেই।
সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ