কক্সবাজারের পেকুয়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন নামের দুবছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে বরইতলী-মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন ঈদগাঁ উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার সেনাবাহিনীতে চাকরিরত আবদুল হকের পুত্র।
আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী ও নিহত শিশু তাহিসিনের মা শারমিন আক্তার আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবু রহমান (১),আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের পুত্র সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।
আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, চকরিয়া থেকে সিএনজি যোগে তারা এক আত্মীয়ের ১১টায় নামাজে অংশ নিতে কুতুবদিয়া কৈয়ারবিল যাচ্ছেন। প্রতিমধ্যে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় সিএনজি অটো রিকসাটি পৌঁছলে মগনামা থেকে আসা কক্সবাজার মুখী বলাকা সার্ভিসের একটি
যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মায়ের খুলে বসে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আহত লাগে। পরে দ্রুত হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বাসটি পালিয়ে গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকসাটি জব্দ করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে: শিক্ষা প্রতিমন্ত্রী