অবিশ্বাস্য

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

ধর্ম বিশ্বাসে প্রশান্তি

সুস্থ ও স্বাভাবিক জীবনে মানসিক প্রশান্তির বিকল্প নেই। শুধু প্রশান্তির মধ্যেই মানুষের উন্নত গুণগুলোর বিকাশ এবং পরিপূর্ণতা অর্জন সম্ভব। আধুনিক যুগে মানুষের মধ্যে আধ্যাত্মিক ও মানসিক সংকট এবং আধ্যাত্মিক শূন্যতা ব্যাপক মাত্রায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে শারীরিকভাবে অসুস্থ লোকদের শতকরা ৮০ জনই মানসিক চাপে ভুগছেন। ধর্ম বিশ্বাস ও এর অনুশীলনগুলো মানুষের শারীরিক স্বাস্থ্যে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে। নিয়মিত ধর্মীয় আচার আচরণ শারীরিক সুস্থতা, রোগ নিরাময় এবং সুস্থ জীবনযাত্রায় সহায়ক ভূমিকা পালন করে। গবেষণা অনুযায়ী, গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চা শরীরের ওপর শান্তিদায়ক প্রভাব ফেলে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আসলে ধর্ম বিশ্বাস ও চর্চা  কেবল মানসিক প্রশান্তিই দেয় না বরং এটি একটি সুস্থ, সুশৃঙ্খল এবং দুশ্চিন্তামুক্ত শারীরিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে, একজন মানুষ যখন ধর্ম বিশ্বাসে মানসিকভাবে দৃঢ় হয়, তখন তার শরীরে বিভিন্ন কার্যক্রম বিস্ময়করভাবে ধনাত্মক কার্যকলাপ শুরু করে। এই বিশ্বাসের প্রভাব এতটাই শক্তিশালী যে, মানুষ নিজেই বুঝতে পারে না, তার মানসিক প্রশান্তির মূল কারণ কোথায়!

সর্বশেষ সর্বাধিক পঠিত