ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

ছোটকাকুর স্রষ্টা এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ রবিবার। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্বের জন্ম ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি। 

ছোটবেলা থেকে তিনি কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিশুকিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

দেড় শতাধিক বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর লিখেছেন, মুক্তিযুদ্ধের গল্প, রহস্য উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনি ও স্মৃতিকথা।

মা রাবেয়া খাতুন রাষ্ট্রীয় একজন বরেণ্য লেখক। বাবা ফজলুল হক দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও প্রকাশক। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত