বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ফেরেনি অপ্রতিম: ফেসবুকে মায়ের আকুতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে প্রায় ২০ ঘণ্টা ধরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া অপ্রতিম নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরেনি।

নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখনও অপ্রতিমের সন্ধান পাননি। 

ড. নাহিদা বেগম তার ফেসবুক পোস্টে সন্তান ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোর করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত