পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন মন্ত্রী 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমদিনের মতো অফিস করলেন মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রনালয়ে দুপুর ২টায় মন্ত্রণালয়ে আসেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কথা নয় কাজে বিশ্বাসী। কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। মন্ত্রী হওয়ার পর প্রথম এই মন্ত্রণালয়ে আসলাম। বিভিন্ন প্রকল্পগুলো রিভিউ করার পর সিদ্ধান্ত জানানো হবে।

অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে- এই মন্ত্রনালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। পরিকল্পনা মন্ত্রনালয়ে সপ্তাহে কত কতদিন উপস্থিত থাকবেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের চাপের উপর নির্ভর করে উপস্থিত থাকবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত