বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, জায়দুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে জায়দুলকে একা পেয়ে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।

একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জায়দুলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত