ফ্রান্সের লিঁও শহর বিক্ষোভে উত্তাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

ফ্রান্স বিক্ষোভ করেছে হাজারো মানুষ। দেশটির লিঁও শহরে কুয়েন্টিন ডেরাঙ্ক নামে এক ডানপন্থি রাজনৈতিক কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির লিঁও শহরে এই বিক্ষোভ মিছিল হয়েছে। ফরাসি প্রশাসন জানিয়েছে এদিন, বিক্ষোভ মিছিলে তিন হাজারেরও বেশি মানুষ অংশ নেয় । এ সময় বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদী ব্যানার হাতে স্লোগান দেয়।

বিক্ষোভের এক পর্যায়ে, ডেরাঙ্ককে যেখানে হত্যা করা হয়, ঠিক সেখানেই মিছিল নিয়ে যায় আন্দোলনকারীরা। সেখানে অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ডেরাঙ্কের প্রতি শ্রদ্ধা জানায় তারা। বিক্ষোভ ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অন্তত ৭ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে চলছে তদন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত