চাঁদা বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে সিএনজি চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। আজ রবিবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইভা ফিলিং স্টেশন এলাকায় তারা অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনসহ পুলিশ টহল টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজিচলকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
চালকরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট এলাকায় ত্রিশাল টু ময়মনসিংহগামী সিএনজি থেকে আগে ২০-৩০ টাকা নেওয়া হতো। কিন্তু রবিবার সকাল থেকে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা কার্যকর করার ফলে আমরা রাস্তা অবরোধ করি। আমাদের দাবি আগে থেকে ময়মনসিংহে সদর শ্রমিক দলের নেতা দুকুলের নেতৃত্বে টাকা সংগ্রহ করতেন রফিক ও মদন। কিন্তু রবিবার ইজারার টাকা বাড়িয়ে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা বৃদ্ধি করায় আমরা রাস্তা অবরোধে করি।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, আপাতত সিএনজি চালকদের সঙ্গে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহর করা হয়েছে। যেহেতু ঘটনা ময়মনসিংহ সদরের সেহেতু আমি পুলিশ সুপার স্যারের কথা বলব।
