ঈদুল ফিতরের আনন্দ ও ঐতিহ্যকে আরও রঙিন করে তুলতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’ উন্মোচন করল তাদের বিশেষ ‘ঈদ কালেকশন-২০২৬’। উৎসবের প্রাণশক্তি আর সমসাময়িক ফ্যাশনের চমৎকার সমন্বয় ঘটিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। নারী, পুরুষ ও শিশু-সবার জন্য রয়েছে নিত্য নতুন ডিজাইনের সম্ভার।
নারীদের জন্য এবারের সংগ্রহে আভিজাত্যের ছোঁয়া দেওয়ার পাশাপাশি আরামের প্রতিও নজর দিয়েছে ব্র্যান্ডটি। জর্জেট, ভিসকস ও তুলির মতো প্রিমিয়াম মানের কাপড়ে তৈরি হয়েছে নান্দনিক কারচুপি ও এমব্রয়ডারির সালোয়ার কামিজ, টু-পিস সেট ও আধুনিক কর্ড সেট। তরুণীদের কথা মাথায় রেখে ডিজিটাল প্রিন্টেড কামিজ, কুর্তি, টপস ও টিউনিকের পাশাপাশি ক্যাজুয়াল টপস এবং রিলাক্স প্যান্টের মতো স্বাচ্ছন্দ্যপূর্ণ পোশাকও রাখা হয়েছে সংগ্রহের তালিকায়।
পুরুষদের জন্যও সমান আয়োজন নিয়ে হাজির হয়েছে ভারগো। কটন ও পরিবেশবান্ধব ব্যাম্বু ফেব্রিকের তৈরি প্রিমিয়াম ও ক্যাজুয়াল পাঞ্জাবি, কাবলি সেট এবং রুচিশীল কোটির সমাহার রয়েছে এখানে। ঈদের পরেও ব্যবহার উপযোগী ১০০% কটনের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট এবং টি-শার্ট রাখা হয়েছে। আরামদায়ক মুভমেন্ট নিশ্চিত করতে ডেনিম, চিনোস ও রিলাক্স প্যান্টের বিভিন্ন রঙের কালেকশন পুরুষদের পোশাকের তালিকায় যোগ করেছে নতুন মাত্রা।
শিশুদের কথা ভুলে যায়নি ব্র্যান্ডটি। তাদের জন্য সমৃদ্ধ কিডস জোনে আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি, ফ্রক, সালোয়ার কামিজ ও পাজামা রাখা হয়েছে। নবজাতকদের জন্যও রয়েছে ‘স্পেশাল নিউ-বর্ন কালেকশন’, যা এবারের আয়োজনে বিশেষ মাত্রা এনেছে।
নান্দনিকতার পাশাপাশি প্রিমিয়াম মানের ফেব্রিক ও আধুনিক ডিজাইনের ব্যবহারের মাধ্যমে আরাম ও স্টাইলের এক নিখুঁত ভারসাম্য নিশ্চিত করার কথা জানিয়েছে ব্র্যান্ড কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ফ্যাশন মানে শুধু ট্রেন্ড অনুসরণ নয় বরং নিজের শেকড়, সংস্কৃতি ও ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম।
ভারগোর এই বিস্তৃত ঈদ কালেকশন ইতোমধ্যে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বসুন্ধরা সিটির পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দেশের সব প্রধান জেলা শহরের আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরে বসে কেনাকাটার সুবিধার্থে Virgobd.com ওয়েবসাইট এবং ব্র্যান্ডটির অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের মাধ্যমেও অর্ডার নেওয়া হচ্ছে। গুণগত মান ও শৈল্পিক ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকার ধারা বজায় রাখলো ‘ভারগো’।
