বাঁশঝাড় থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত রবিবার গভীর রাত থেকে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সিংগাইর থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, অভিযানকালে দুটি আইইডি বোমা, ১১টি ককটেল, দুটি হাতবোমা, দুটি চাপাতি, একটি ছুরি এবং দুটি চেইন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত