টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফগানিস্তানের। এরই সাথে মেয়াদ শেষ হয়েছে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা জনাথন ট্রটের। এবার প্রধান কোচ হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন রিচার্ড পাইবাস। বোর্ড জানিয়েছে, তিনিই এখন থেকে সব ফরম্যাটে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্চে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন পাইবাস।
খেলোয়াড় হিসেবে রিচার্ড পিবাসের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। একের পর এক চোটের কারণে তার খেলা দ্রুতই থেমে যায়। ১৯৮৬ সালে সাফোকের হয়ে মাত্র একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন তিনি। তবে কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের এর প্রধান কোচ ছিলেন। তার অধীনেই পাকিস্তান ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।
২০১৩ সালে স্বল্প সময়ের জন্য পাইবাস বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেন। একই বছর থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট, হাই পারফরম্যান্স বিশেষজ্ঞ এবং পরে প্রধান কোচ হিসেবে যুক্ত ছিলেন।
ক্লাব ও ঘরোয়া ক্রিকেটেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তিনি কাজ করেছেন মিডলসেক্সের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে তিনি যুক্ত ছিলেন বর্ডার ও টাইটান্স ক্রিকেট দলের কোচিং স্টাফে।
ঋতুপর্ণাদের মতো বেতন পাবেন হামজা-জামালরা 