একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদ- পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আকরামের করা আপিল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। এ মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই জেলার খান আকরামকে দেওয়া হয় আমৃত্যু কারাদ-। সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়। এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার ২০১৫ সালে মামলা বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তার নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। আপিল বিভাগে খান আকরামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক।
মানবতাবিরোধী অপরাধ
আপিল বিভাগে খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ এএম
আপিল বিভাগে খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০