ত্বক সুরক্ষায় যা চাই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম

ত্বক সুন্দর রাখতে চাইলে ত্বকের যত্নের কোনো বিকল্প নেই। আমাদের অনেকের ত্বকে হয়তো দাগ নেই কোনো ব্রণের সমস্যা নেই। কিন্তুু ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে। ত্বককে সবসময় সতেজ ও প্রাণবন্ত রাখার জন্য বেসিক যত্ন করা খুবই জরুরি। ত্বকের বেসিক ত্বক করার জন্য কিন্তু  স্কিনকেয়ার প্রোডাক্টের প্রয়োজন নেই। খুবই অল্প কিছু প্রসাধন দিয়েই আমরা নিজেদের ত্বককে উজ্জ্বল সতেজ ও সুন্দর রাখতে পারি।

ত্বকের যত্নের জন্য যে প্রসাধনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যার নাম সবার প্রথমে আসে তা হলো সানস্ক্রিন। স্কিন কেয়ারের মধ্যে আমরা যে প্রোডাক্ট ব্যবহার করি না কেন সানস্ক্রিন যদি ঠিক মতো ব্যবহার না করি তাহলে আমাদের ত্বক সুন্দর থাকবে না। দিনের পর দিন ত্বক কালো হতে থাকবে। তাই আমাদের প্রতিদিন ঝচঋ ৫০ যুক্ত সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। সানস্ক্রিন শুধু  আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয় তাই না এটি আমাদের ত্বকে এন্টি এজিং ক্রিম হিসেবেও কাজ করে। ছেলে মেয়ে সব বয়সীদেরই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এরপরের ধাপ হলো ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা।   সৌন্দর্য বিশেষজ্ঞরা ময়েশ্চারাইজারকে আমাদের ত্বকের খাবার হিসেবে বিবেচনা করেন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য, রুক্ষ হওয়া থেকে রোধ করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি।  ত্বকের শুষ্কতা দূর করতে আমাদেরকে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার বেছে নেওয়াও জরুরি। ময়েশ্চারাইজার আমাদের ত্বককে হাইড্রেশন দেওয়ার পাশাপাশি ত্বককে কোমল করে। তা ছাড়াও বয়সে ছাপকে রোধ করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি।

এর পরের ধাপ হলো ত্বক ভালো করে পরিষ্কার করা। ডাবল ক্লিনজিং নিয়ে ত্বককে একদমই ভেতর থেকে পরিষ্কার করার গুরুত্ব অনেক বেশি। যেহেতু আমাদের প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তাই প্রতিদিন সানস্ক্রিনটা ত্বক থেকে ভালো মতো দূর করার জন্য ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে পোরস একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন রাতের বেলা একবার ডাবল ক্লিনজিং করাই যথেষ্ট। ত্বককে সুন্দর রাখার জন্য আমরা অনেকে অনেক রকম প্রসাধন ব্যবহার করি। তবে না বুঝে কোনো প্রসাধন ব্যবহার করা একদমই উচিত না। এতে আমাদের ত্বকে খারাপ প্রভাব ও ক্ষতি হয়ে যেতে পারে। যেকোনো ত্বকের যতেœ ব্যবহারের এর আগে অবশ্যই ইংগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে নেওয়া উচিত এবং নিজের ত্বকের ধরন বুঝে স্কিনকেয়ার প্রোডাক্ট বেছে নিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত