রেসিপি দিয়েছেন তাসনীয়া রহমান সৃষ্টি
চকো ক্রিম ডিলাইট
উপকরণ
ডাইজেস্টিক বিস্কিট ২৫টি, চকলেট চিপস ১ কাপ, বাটার ১ টেবিল চামচ, তরল দুধ ২৫০ মিলি., পেস্তা বাদাম কুচি সিকি কাপ, মধু ৩ টেবিল চামচ।
ক্রিম চিজ মিক্সচার তৈরি : ক্রিম চিজ ১টি, ক্রিম ১ কাপ, ভেনিলা এসেন্স ১ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন
১. চকলেট চিপস, বাটার ও তরল দুধ জ্বাল দিয়ে মিশিয়ে নিন।
২. বি¯ু‹টের ওপরে চকলেট লাগিয়ে রেখে দিন।
৩. ক্রিম চিজের উপকরণ একসাথে মিশিয়ে বিস্কুটের ওপর টপিং দিয়ে ওপরে মধু ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
চকলেট শাহি টুকরা
উপকরণ
পাউরুটি ৫টি (মাঝখান থেকে আধাআধি কাটা), তরল দুধ ১ লিটার, কোকো পাউডার ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কাপ, ক্রিম ১ কাপ, কুকিং চকলেট সিকি কাপ, চিনি সিকি কাপ, বাটার ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, কাঠ বাদাম কুচি ১ টেবিল চামচ, ঘি ১ কাপ, চকলেট এসেন্স সিকি চা চামচ, সুনার তেল সিকি চা চামচ, তবক ও চেরি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. কুকিং চকলেট ও বাটার একসঙ্গে জ্বাল দিয়ে গলিয়ে নিন।
২. পাত্রে ঘি ও তেল গরম করে পাউরুটি ভাজুন।
৩. এবার তরল দুধের সঙ্গে কোকো পাউডার, চকলেট, কনডেন্সড মিল্ক জ্বাল দিন ঘন হলে ক্রিম ও এসেন্স দিন।
৪. এবার পাউরুটির ওপর ঢেলে বাদাম ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
লায়ালি লুবনান
উপকরণ
লাচ্ছা সেমাই সিকি কাপ, সুজি সিকি কাপ, কনডেন্সড মিল্ক ১ টিন, ডিম ১টি, পানি ২ কাপ, গোলাপ জল ১ চা চামচ, মধু ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ, কাজু বাদাম কুচি ৩ টেবিল চামচ, চেরি ৫টি, বাটার ক্রিম (ডিমের সাদা ১টি, আইসিং সুগার পৌনে ১ কাপ, বাটার ২০০ গ্রাম, বরফ ১ কিউব, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এসেন্স ১ ফোঁটা সব দিয়ে ক্রিম বানানো), লবণ ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. পাত্রে ডিম, কনডেন্সড মিল্ক ও পানি মিশিয়ে সেমাই ও সুজি দিয়ে জ্বাল দিন।
২. ঘন হয়ে এলে গোলাপ জল দিয়ে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে একটু ঠান্ডা করুন।
৩. এবার ওপরে বাটার ক্রিম দিয়ে তার ওপরে বাদাম ও চেরি ছিটিয়ে সামান্য মধু দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
ফ্রুটস ফিরনি
উপকরণ
দুধ ১ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, পোলাও চাল আধা ভাঙা সিকি কাপ, সাগুদানা (১ ঘণ্টা ভিজিয়ে ধুয়ে নেওয়া) সিকি কাপ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ চিমটি, কনডেন্সড মিল্ক ১ কাপ, ক্রিম ১ কাপ, ফ্রুট ককটেল ১ টিন, জাফরান ১ চিমটি, মাওয়া আধা কাপ, পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, কাঠ বাদাম কুচি ১ টেবিল চমচ, স্পিনেক্লস ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিয়ে নিন।
২. দুধ ফুটে উঠলে বাদাম বাটা জাফরান, পোলাও চাল ও সাগু দিয়ে নাড়তে থাকুন।
৩. চাল সিদ্ধ হলে ক্রিম দিয়ে আরও নাড়ুন। এবার মিশ্রণটাকে অল্প ঠান্ডা করে ফল মিশিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।