নরসিংদীতে ধর্ষণ মামলার আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

নরসিংদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাতজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) দুপুরে শুনানি শেষে নরসিংদীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউম গত ২৭ ফেব্রুয়ারি সাবেক মেম্বারসহ পাঁচজন ও ২৮ ফেব্রুয়ারি নূরা ও হযরত আলী দুই আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সূত্র জানা গেছে, সকালে আলোচিত আমেনা হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ৭ আসামিদের জেল থেকে আদালতে তোলা হয়। এসময়  আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শুরু হলে দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামীদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউমকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তবে বাদীপক্ষে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামিপক্ষের কোনো আইনজীবী দাঁড়ায়নি।

গত ১০ ফেব্রুয়ারি নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত