সমালোচনার জবাব দিলেন আলিয়া

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

লন্ডনে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে নিজের কথা বলার ধরণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। তা নিয়ে জবাব দিলেন অভিনেত্রী। 

মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন। 

অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত