গাজীপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। ওই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। তবে গাজীপুরে নতুন কোন জেলা প্রশাসককে পদায়ন করা হয়নি।

অবশ্য একই প্রজ্ঞাপনে আরো চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়। এরা হলেন পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসের মাসুদ। তবে নতুন করে এসব জেলায় এখনও ডিসি নিয়োগ দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত