মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনে আবেদন

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম

২০২৪ সালের জুলাই-গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রসিকিউশন পক্ষে শুনানি শেষে আগামী ১১ মার্চ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করে আদালত। এ মামলায় আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গতকাল দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২২ আগস্ট মেননকে গ্রেপ্তার করে পুলিশ। কামরুল ইসলামকে একই বছরের ১৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত