আফগান তালেবান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন গযব লিল হক’-এ বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই অভিযানের সর্বশেষ আপডেট প্রকাশ করেন। ২ মার্চ বিকেল ৩টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, পাকিস্তানের এই অভিযানে আফগান তালেবান বাহিনীর ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত ৪৩৫ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৩০ জনেরও বেশি। স্থল ও আকাশপথে চালানো এই সাঁড়াশি অভিযানে তালেবানদের সামরিক শক্তিতে বড় ধাক্কা লেগেছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে প্রায় ৫১টি কৌশলগত অবস্থানে নিখুঁতভাবে বিমান হামলা পরিচালনা করেছে।
✅Operation Ghazb lil Haq
— Attaullah Tarar (@TararAttaullah) March 2, 2026
✅Update 1500 hours 2 March
✅ Summary of Afghan Taliban losses
▪️435 Killed,
▪️630 + Injured
▪️188 Check posts destroyed
▪️31 Posts captured,
▪️188 tanks, armoured vehicles, artillery guns destroyed
▪️51 locations across Afghanistan effectively…
অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আতাউল্লাহ তারার জানান, তালেবানদের নিয়ন্ত্রণে থাকা ১৮৮টি চেকপোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ ৩১টি পোস্ট পাকিস্তানি বাহিনী নিজেদের দখলে নিয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ১৮৮টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ভারী আর্টিলারি গান বা কামান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় চলমান এই উত্তেজনা এবং অভিযানের বিষয়ে মন্ত্রী আরও ইঙ্গিত দেন যে, পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। এই অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের সক্ষমতা কমিয়ে দেওয়াই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। তবে আফগান তালেবান সরকারের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ
