কাটা পেঁয়াজ সংরক্ষণ করবেন যেভাবে

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

কাটা পেঁয়াজ খেতে বারণ করেন চিকিৎসকরা। পেঁয়াজ খেলে তা তৎক্ষণাৎ কেটে খাওয়া উচিত। কিন্তু সময় বাঁচাতে অনেকেই পেঁয়াজ কুচিয়ে বা কেটে রাখতে চান। পেঁয়াজে কাটতে গিয়ে সালফারের উপস্থিতির জন্য চোখ দিয়ে পানি পড়ে। আবার এই সালফারই পেঁয়াজে ব্যাকটেরিয়া জন্মের কারণ। পেঁয়াজ বাতাসে

থাকা প্যাথজেনিক ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলে দ্রুত অক্সিডাইজ হতে শুরু করে। এতে পেঁয়াজের পুষ্টিগুণ পুরোটাই নষ্ট হয়ে যায়। এই কারণে কাটা পেঁয়াজ খেতে বারণ করেন চিকিৎসকরা। পেঁয়াজ খেলে তা তৎক্ষণাৎ কেটে খাওয়া উচিত। যদি কেটে রাখতে চান তাহলে কাটা পেঁয়াজ খোলা অবস্থায় রাখা চলবে না। এমনকি খোলা অবস্থায় ফ্রিজে রাখলেও তা শুকিয়ে যাবে। তার চেয়ে এয়ার টাইট কৌটোতে ভরে কাটা পেঁয়াজ ফ্রিজে রাখতে পারেন। যেখানে আর্দ্রতা বেশি, সেখানে কাটা পেঁয়াজ রাখলে তাতে পচন ধরবেই। এমনকি অন্যান্য সবজির সঙ্গে ঝুড়িতে রাখলেও কাটা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তাই ফ্রিজেই পেঁয়াজ রাখুন। কিন্তু এয়ার টাইট কৌটা বা জিপলক ব্যাগে ভরে রাখতে পারেন। ফ্রিজে কাটা পেঁয়াজ রাখলেই হলো না। সঠিক তাপমাত্রা বজায় রাখাও জরুরি। ৪০ ডিগ্রি ফারেনহাইট অথবা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় পেঁয়াজ সংরক্ষণ করুন।

এয়ার টাইট কৌটোতে ভরে সঠিক তাপমাত্রায় রাখলে কাটা পেঁয়াজ ভালো থাকে। ৪ ডিগ্রি সেলসিয়াসে কাটা পেঁয়াজ রাখলে তা ২-৩ দিনের মধ্যে খেয়ে নেওয়া ভালো। এ ছাড়া ফ্রিজারে মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় কাটা পেঁয়াজ সংরক্ষণ করলে তা ৬-৮ মাস পর্যন্ত ভালো থাকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত