আরিচা ঘাটে বিস্ফোরণে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

মানিকগঞ্জের আরিচা ঘাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত মোহাম্মদ মল্লিকের (৪৬) পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ করিব।

আজ রবিবার (৮ মার্চ) বিকেলে এমপির স্ত্রী সাহেলা কবির নিহতের মায়ের হাতে সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহেলা কবির বলেন, এই দুঃসময়ে নিহতের পরিবারের পাশে রয়েছেন সংসদ সদস্যের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা। নিহত মোহাম্মদ মল্লিকের পরিবারের জন্য দ্রুত একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে তাদের চিকিৎসা সহায়তার ব্যবস্থাও করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, এমপির জামাতা ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান, উলাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত