হিসাববিজ্ঞান

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৩ এএম

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে কোন হিসাবটিকে ক্রেডিট করতে হবে?

ক. সংশ্লিষ্ট সম্পত্তি খ. সংশ্লিষ্ট আয়

গ. আয়  ঘ. ব্যয়

২. ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?

ক. ক্রয় জাবেদা   খ. বিক্রয় জাবেদা

গ. ক্রয় ফেরত জাবেদা      ঘ. বিক্রয় ফেরত জাবেদা

৩. যে বইতে ক্রয়কৃত পণ্য ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

ক. অন্তর্মুখী ফেরত জাবেদা খ. বহির্মুখী ফেরত জাবেদা

গ. বিক্রয় ফেরত জাবেদা   ঘ. ক্রয় জাবেদা

৪. লেনদেনগুলো প্রথমে লেখা হয়

ক. বিশদ আয় বিবরণীতে   খ. আর্থিক বিবরণীতে

গ. খতিয়ানে        ঘ. জাবেদায়

৫. বাট্টা কী?

ক. মওকুফ                      খ. ছাড়

গ. মওকুফ বা ছাড়            ঘ. কমিশন

৬. জাবেদাকে অভিহিত করা হয় না

ক. দৈনিক বই হিসাব         খ. সহকারী বই হিসাব

গ. মুখ্য বই হিসাব ঘ. প্রাথমিক বই হিসাব

৭. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়

ক. ক্রয় জাবেদা   খ. বিক্রয় জাবেদা

গ. সমন্বয় জাবেদা ঘ. নগদ জাবেদা

৮. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?

ক. প্রদত্ত বাট্টা      খ. নগদ বাট্টা

গ. কারবারি বাট্টা  ঘ. প্রাপ্ত বাট্টা

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাজশাহীর মুন্ন সন্স এর নিকট থেকে প্রতি কেজি ৮.৫০ টাকা দরে ৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় ৫০০ টাকা। এক্ষেত্রে কারবারি বাট্টা ৫%।

৯. উক্ত তথ্যের ভিত্তিতে গমের ক্রয়মূল্য কত?

ক. ৪২,৫০০ টাকা            খ. ৪৩,০০০ টাকা

গ. ৪০,৯০০ টাকা ঘ. ৪০,৮৭৫ টাকা

১০. উক্ত তথ্যের ভিত্তিতে কারবারি বাট্টা কত?

ক. ২,১২৫ টাকা   খ. ২,১৫০ টাকা

গ. ২,০০০ টাকা   ঘ. ২,১০০ টাকা

১১. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করলে তার জন্য

ক. দায় হিসাব ক্রেডিট করতে হবে

খ. সম্পদ হিসাব ডেবিট করতে হবে

গ. মূলধন হিসাব ক্রেডিট করতে হবে

ঘ. উত্তোলন হিসাব ডেবিট করতে হবে

১২. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়

ক. সকল পণ্য ক্রয়            খ. সকল নগদ পণ্য ক্রয়

গ. সকল ক্রয়       ঘ. সকল বাকিতে পণ্য ক্রয়

১৩. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল

ক. ডেবিট নোট     খ. ক্রেডিট নোট

গ. ডেবিট ভাউচার ঘ. ক্রেডিট ভাউচার

১৪. ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোনটিকে প্রতিপক্ষ ধরতে হয়?

ক. মূলধন হিসাবকে           খ. ঋাণ হিসাবকে

গ. প্রদেয় বিল হিসাবকে     ঘ. পাওনাদার হিসাবকে

১৫. ডেবিট নোটের সাহায্যে লেখা হয়

ক. ক্রয় জাবেদা   খ. বিক্রয় জাবেদা

গ. ক্রয় ফেরত জাবেদা      ঘ. বিক্রয় ফেরত জাবেদা

উত্তর

১. ক, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ

লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত