ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।।
আবহাওয়া অফিস জানায়, পঞ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৯ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬মিনিটে। আগামীকাল বুধবার (১১ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নেই।
