সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:০১ এএম

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। ১৩ সদস্যের এই ট্রাস্টি বোর্ড গঠন করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

ট্রাস্টির অন্য সদস্যরা হলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগের কর্তৃক মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  যুগ্ম সচিব (প্রেস), দৈনিক দিনকালের বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি রেজাউল করিম লাবলু, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, বাংলাদেশের খবরের সাবেক নগর সম্পাদক কাওছার হোসেন খোন্দকার এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত