এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:০৩ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি দেশের অন্যতম একজন শিল্পোদ্যোক্তা ছিলেন। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। পরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মানুষের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা ও মানবাধিকারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। প্রথম মৃত্যূবার্ষিকীতে এমটিবি পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত