ভারত থেকে আসল ৫ হাজার টন জ্বালানি তেল

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। 

বুধবার (১১ মার্চ) রাত ৯টায় বিপিসির আওতাধীন জ্বালানি তেল সরবরাহের তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর ইনচার্জ মো.আহসান হাবিব এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার বিকেল ৩টার মধ্যে ৫ হাজার মেট্রিক টন (৬০ হাজার লিটার) ডিজেল পার্বতীপুরের ডিপোর সংরক্ষণাগারে এসেছে। আগামী ১৬ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসার কথা রয়েছে। তেলের কোনো সংকট নেই, বর্তমানে পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানি মিলে প্রায় আজকের তেলসহ ১ কোটি লিটার (ডিজেল) জ্বালানি তেল মজুত রয়েছে।

২০২৮ সালের ১৮ সেপ্টেম্বর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনে।

চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

প্রতিবেশী দেশটি পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত