রেলসেতুতে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর সেলফি ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।

বৃহস্পতিবার ( ১১ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান ফয়সাল। এই দুই যুবক মোটরসাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারহ উপভোগ করতে ঘাটিনা রেলসেতু এলাকায় এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলকুচি থেকে দুই যুবক মোটরসাইকেল নিয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন। দুপুর ২টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের সঙ্গে সেলফি ও ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের ওপর পড়ে যান। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুর ওই স্থানে গিয়ে সানির মরদেহের সুরত হাল তৈরি করেন। আহত ফয়সালকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানে মারা যান। তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত